মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘এক দফা এক দাবি, গুচ্ছ থেকে হোক মুক্তি’, ‘গুচ্ছের জটিল ভর্তি কার্যক্রম রহিত করো’, ‘গুচ্ছ হটাও বিশ্ববিদ্যালয় বাঁচাও’, ‘সময় বিনষ্টকারী গুচ্ছ কার্যক্রম বাতিল করো’, ‘বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য ফিরিয়ে দাও’ লেখা সম্বলিত বিভিন্ন ফেস্টুন দেখা যায়।
মানববন্ধন চলাকালে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জানান, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অতীত ঐতিহ্য অনেক ভালো। বর্তমানে গুচ্ছ ভর্তি পরীক্ষার কারণে সেটি নষ্ট হয়েছে। ৬ থেকে ৮ মাসেও ভর্তি শেষ হচ্ছে না। ভর্তি হওয়ার আগেই সেশনজটের কবলে পড়ছে শিক্ষার্থীরা।’
.png)
শিক্ষার্থীরা বলেন, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ভোগান্তি কমার কথা থাকলেও তা কয়েকগুণে বেড়েছে। গুচ্ছের অধিকাংশ বিশ্ববিদ্যালয় একাধিকবার বিজ্ঞপ্তি দিয়েও আসন পূর্ণ করতে পারছে না। আমরা চাই বিশ্ববিদ্যালয় আগের পদ্ধতিতে ফিরে আসুক।