ববি ছাত্র-ছাত্রীদের আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র/ছাত্রী) প্রতিযোগিতা ২০২৩।
২০ মার্চ (সোমবার) সকাল ১১টায় টুর্নামেন্টটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বরিশাল জেলা ক্রীড়া অফিস এই টুর্নামেন্টের আয়োজন করে।
.png)
উদ্বোধন শেষে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলার মাধ্যমে যেমন আত্মোন্নয়ন ঘটানো যায়, ঠিক তেমনি এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি লাভেরও সুযোগ তৈরি হয়।
এ সময় উপাচার্য খেলাধুলাসহ অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
শারীরিক শিক্ষা দফতরের পরিচালক রিফাত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, পরিচালক, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দসহ শারীরিক শিক্ষা দফতরের অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমাদ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের এবারের আন্ত:বিভাগ ভলিবল প্রতিযোগিতার ছাত্র ইভেন্টে ১৭টি বিভাগ এবং ছাত্রী ইভেন্টে ৩টি বিভাগ অংশগ্রহণ করবে।
আরো পড়ুন: পরিচিত জনের পরিচিতি যেখানে, আছে লুকোনো কিছু গল্প-ভালোবাসা