[ শিক্ষা ]
রমজানে ববি অফিসের নতুন সময় নির্ধারণ
ছবি: ডেইলি বাংলাদেশ
পবিত্র রমজান মাসের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অফিসের সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী সকাল ৯টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।
বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহউদ্দিন গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, পবিত্র মাহে রমজানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।
এই সময়ের মধ্যে দুপুর দেড়টা থেকে পৌনে দুইটা পর্যন্ত বিরতি থাকবে। সেই সঙ্গে সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্রবার ও শনিবার বহাল থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল বিশ্ববিদ্যালয়
লিংক সফলভাবে কপি হয়েছে!