ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবিতে অনার্স ভর্তি: আবেদন শুরু ৩০ মার্চ

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৪, ২৮ মার্চ ২০২৩
চবিতে অনার্স ভর্তি: আবেদন শুরু ৩০ মার্চ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ

২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ মার্চ থেকে আবেদন শুরু হয়ে চলবে ১২ এপ্রিল পর্যন্ত। সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের ৫ মার্ক কেটে রেখে মেধা তালিকা প্রস্তুত করা হবে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়। 

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে admission.cu.ac.bd আবেদন করতে হবে। ৩০ মার্চ দুপুর ১২টা থেকে ১২ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। এ বছর ইউনিট প্রতি আবেদন ফি ধরা হয়েছে ৮৫০ টাকা। 

Advertisement

জানা যায়, বিকাশ ও রকেটের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করা যাবে। বহুনির্বাচনী পদ্ধতিতে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। তাছাড়া এই বছর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকছে। তবে তাদের মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে নেওয়া হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট। এতে আসন আছে ৪ হাজার ৯২৬টি। ভর্তি পরীক্ষা হবে চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মাধ্যমে। এগুলো হলো- এ ইউনিট, বি ইউনিট, বি-১ উপ-ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট ও ডি-১ উপ-ইউনিট।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!