ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৪ ঘণ্টায় ৪৫২ প্রাণির চিকিৎসা দিল হাবিপ্রবির ভ্রাম্যমাণ ক্লিনিক

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ৩০ মার্চ ২০২৩
৪ ঘণ্টায় ৪৫২ প্রাণির চিকিৎসা দিল হাবিপ্রবির ভ্রাম্যমাণ ক্লিনিক
হাবিপ্রবিতে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক পরিচালিত। ছবি: ডেইলি বাংলাদেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প (ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক) পরিচালিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় নশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান, ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন—উর—রশীদ, বিশেষজ্ঞ সদস্য প্রফেসর ড. মীর রওশন আক্তার, প্রফেসর ড. মো. ফারুক ইসলাম, ড. মো. মমিনুল ইসলাম, ডা. মো. ইসমাইল হোসেন ও দায়িত্বপ্রাপ্ত ভেটেরিনারি সার্জন ডা. মো. হান্নান আলীসহ অনুষদের লেভেল ৪ এর শিক্ষার্থীরা। 

Advertisement

মেডিকেল ক্যাম্প চলাকালে ১২৯টি গরু, ১৫৬টি ছাগল, ১৬৭টি হাঁস-মুরগীসহ ৪৫২ প্রাণিকে চিকিৎসা দেওয়া হয়। 

ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকের উল্লেখযোগ্য সেবাসমূহের মধ্যে ছিল অসুস্থ প্রাণির চিকিৎসা, গরুর ক্ষুরা রোগের টিকা দান, ছাগলের মরণব্যাধি পিপিআর এর টিকা প্রদান, প্রজনন স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদানসহ আগত খামারিদের প্রাণির খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ প্রদান করা।  

এ সময় ক্যাম্পটিতে আগত এবং সেবাগ্রহণকৃত খামারিরা এ ধরণের উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!