শনিবার (২২ এপ্রিল) উপাচার্যের বাসভবনে আগতদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ এপ্রিল) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি অবহিত করা হয়।
.png)
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে দুপুর ৩টা পর্যন্ত এ শুভেচ্ছা বিনিময় চলে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের অতিরিক্ত পরিচালক ড. রানা রায়।
তিনি বলেন, এটি উপাচার্য স্যারের ভিন্নধর্মী একটি উদ্যোগ। আশা করি এর মাধ্যমে সবার মধ্যে আন্তরিক সম্পর্ক আরো অটুট হবে।
বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে যারা ছিলেন অনেকেই উপাচার্যের সঙ্গে সপরিবারে শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষক সমিতি ও গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আনন্দঘন সময় কাটান সিকৃবি উপাচার্য ও তার পরিবারের সদস্যরা।
উপাচার্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় পরবর্তী উপস্থিত সবাই এমন উদ্যোগের প্রশংসা করেন। এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে জানান তারা।