ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ক্যারিয়ারের জন্য এবারের ঈদ আনন্দ ত্যাগ করলেন অগণিত ঢাবিয়ান

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ২২ এপ্রিল ২০২৩
ক্যারিয়ারের জন্য এবারের ঈদ আনন্দ ত্যাগ করলেন অগণিত ঢাবিয়ান
প্রতীকী ছবি

ঈদের পরই ৪৫ বিসিএস প্রিলিমিনারি। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে এখন ব্যস্ত পরীক্ষার্থীরা। ফলে আজ ঈদের দিনটিও অনেক পরীক্ষার্থীরা সময় কাটিয়েছেন বইয়ের সঙ্গে। পড়ালেখার তাগিদে আবাসিক হলে অবস্থান করেছেন তারা।

ঈদে বাড়ি না যাওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিমুল বাশার বলেন, ঈদের পরেই ৪৫ বিসিএস পরীক্ষা। দীর্ঘদিন হলো প্রস্তুতি নিয়েছি। এখন শেষ মুহূর্তে রিভিশন দিচ্ছি। ক্যারিয়ার গড়ার জন্য হয়ত এখন ঈদের আনন্দটা ত্যাগ করছি।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আরিফুল আলম বলেন, কিছুদিন পরে বিসিএস পরীক্ষা। এ সময়টায় ভোগান্তি করে গেলেও দ্রুত আবার চলে আসতে হত, তাই যাইনি।

Advertisement

এদিকে ঢাবির হল সংশ্লিষ্টরা জানান, যারা নানা কারণে হলে ছেড়ে যেতে পারেননি, তাদের তালিকা করা হয়েছে। সবার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি হলেই ৫০ থেকে ১৫০ জনের মতো শিক্ষার্থী রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহিম গণমাধ্যমকে বলেন, হলে অবস্থানরত শিক্ষার্থীদের তালিকা করেছি। সে অনুযায়ী সকাল ও দুপুরে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। চেষ্টা করেছি, শিক্ষার্থীরা যেন প্রিয়জন থেকে দূরে ঈদ করার কষ্টটা কিছুটা হলেও ভুলে থাকতে পারেন।

প্রসঙ্গত, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে (শুক্রবার)। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!