[ শিক্ষা ]
ঈদের দিনে না ফেরার দেশে হাবিপ্রবির রাহিম
হাবিপ্রবির মেধাবী শিক্ষার্থী রাহিম হোসেন। ছবি: সংগৃহীত
না ফেরার দেশে পারি জমিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেধাবী শিক্ষার্থী রাহিম হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়টির ২০তম ব্যাচের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন মাগরিবের পর তিনি ইন্তেকাল করেন।
রাহিম হোসেনের বাড়ি জয়পুরহাট জেলায়।
.png)
রাহিমের বন্ধুরা জানান, ফুসফুসে ইনফেকশনের কারণে কিছুদিন আগে তার অপারেশন হয়। এতে তিনি কিছুদিন শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। অবশেষে পরিবারের সবাইকে কাঁদিয়ে পবিত্র ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।
আজ রোববার (২৩ এপ্রিল) সকাল ৯টায় নিজ বাসগৃহে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
রাহিম হোসেনের অকাল মৃত্যুতে শোক জানিয়েছে হাবিপ্রবি মার্কেটিং বিভাগ ও তার সহপাঠীরা। তার মৃত্যুতে হাবিপ্রবিতে শোকের ছায়া নেমে এসেছে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!