ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জেনে নিন গুচ্ছে ভর্তির ইউনিটভিত্তিক আবেদন যোগ্যতা

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১৫:১৭, ২৬ এপ্রিল ২০২৩
জেনে নিন গুচ্ছে ভর্তির ইউনিটভিত্তিক আবেদন যোগ্যতা
ছবি: ডেইলি বাংলাদেশ

চলছে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে ২০২২–২০২৩ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন। এই কার্যক্রম শুরু হয়েছে গত ১৮ এপ্রিল। আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত। 

পাঠকদের জন্য আজ তুলে ধরা হলো- গুচ্ছে ভর্তির আবেদনের প্রাথমিক ও ইউনিটভিত্তিক আবেদনের যোগ্যতা যা যা লাগছে।

প্রাথমিক যোগ্যতা

Advertisement

২০১৮, ২০১৯ ও ২০২০ সালের এসএসসি/সমমান এবং ২০২১ ও ২০২২ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় (সমমান নির্ধারণ কমিটির অনুমোদনক্রমে) উত্তীর্ণ শিক্ষার্থীরা এই পরীক্ষার আবেদন করতে পারবেন।

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবে। ইউনিটভিত্তিক আবেদনের যোগ্যতা নিচে দেওয়া হলো।

এ ইউনিট

বিজ্ঞান শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসেবে বিবেচিত হবে।

বি ইউনিট

মানবিক শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারণ, মুজাব্বিদ) মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে।

সি ইউনিট

বাণিজ্য শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসেবে বিবেচিত হবে।

জিসিই

জিসিইর ক্ষেত্রে আইজিসিএসই (O লেভেল) পরীক্ষায় কমপক্ষে তিনটি বিষয়ে B গ্রেডসহ পাঁচটি বিষয়ে পাস এবং আইএএল (A লেভেল) পরীক্ষায় কমপক্ষে দুইটি বিষয়ে B গ্রেডসহ তিনটি বিষয়ে পাস থাকতে হবে। এ ক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোডসহ আবেদনের পর সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটির অনুমোদনক্রমে আবেদন করতে হবে।

কোন দিন কোন ইউনিটের পরীক্ষা
বি ইউনিট: ২০ মে, ২০২৩
সি ইউনিট: ২৭ মে, ২০২৩
এ ইউনিট: ৩ জুন, ২০২৩

আগ্রহীরা এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!