ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

যষ্ঠ-সপ্তম শ্রেণির বইগুলোর সংশোধনী দিল এনসিটিবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৯, ২৯ এপ্রিল ২০২৩
যষ্ঠ-সপ্তম শ্রেণির বইগুলোর সংশোধনী দিল এনসিটিবি
প্রতীকী ছবি

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সবগুলো বইয়ে থাকা ভুলভ্রান্তির সংশোধনী দিলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন শিক্ষাবর্ষের প্রায় চার মাস পর এই সংশোধনী পেল শ্রেণিদুটো। 

এনসিটিবির ওয়েবসাইটে নতুন শিক্ষাক্রমের আলোকে প্রণয়ন করা ২০২৩ সালের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সবগুলো বইয়ের ভুলভ্রান্তির সংশোধনী প্রকাশ করেছে।

ওয়েবসাইটে দেওয়া সংশোধনীতে দেখা যায়, প্রতিটি বিষয়ের জন্য এনসিটিবি আলাদাভাবে সংশোধনী দিয়েছে। সংশোধনীতে কোন পৃষ্ঠায় কী ভুল ছিল, সেখানে সংশোধনীগুলো কী কী হবে তাও উল্লেখ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এ সম্পর্কে করণীয় নিয়েও মন্তব্য করা হয়।

Advertisement

নতুন শিক্ষাক্রমে একজন শিক্ষার্থীকে ১০টি বই পড়তে হয়। বিভিন্ন ধর্মের বই মিলিয়ে প্রতিটি শ্রেণিতে মোট ১৩টি বই রয়েছে। এনসিটিবি উভয় শ্রেণির ১৩টি করে মোট ২৬টি বইয়ে এসব সংশোধনী দিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে আগামী বছর থেকে অন্যান্য শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হবে। নতুন শিক্ষাক্রমের সঙ্গে বদলে যাচ্ছে পাঠ্যবইও।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!