ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

১৮২ দিন পর ক্লাসে ফিরল চবি চারুকলা শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ৪ মে ২০২৩
১৮২ দিন পর ক্লাসে ফিরল চবি চারুকলা শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে আন্দোলন চালানোর ১৮২ দিনের মাথায় ক্লাসে ফিরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সেশনজট এড়াতে সম্প্রতি ক্লাস বর্জন স্থগিত করেন তারা। তবে, মূল ক্যাম্পাসে ফেরার আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় শিক্ষার্থীরা।

জানা যায়, ঈদুল ফিতরের ছুটি শেষে মঙ্গলবার (২ মে) শিক্ষার্থীরা পুনরায় ক্লাসে উপস্থিত হয়। গতকাল বুধবার (৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে ‘ক্লাস বর্জন’ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন চারুকলার শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেশনজটসহ একাডেমিক নানান ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে তারা ‘ক্লাস বর্জন স্থগিত’ করতে বাধ্য হয়েছে। সবার একাডেমিক ক্ষতির কথা বিবেচনা করে ক্লাসে ফিরে গেলেও মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে আন্দোলন চলমান থাকবে।

Advertisement

গত বছর নভেম্বরে ক্লাস রুমের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ায় মূল ক্যাম্পাসে ফিরে যাওয়া সহ ২২ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ সময় সব বর্ষের শিক্ষার্থীরা একযোগে ক্লাস বর্জন করে। চলতি বছরের ২৩ জানুয়ারি আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরলেও একাডেমিক ভবনের বাইরে খোলা প্রাঙ্গণে ক্লাস করে শিক্ষার্থীরা। ৩১ জানুয়ারি চারুকলা ইনস্টিটিউটের মূল ফটকে তালা দিয়ে মূল ক্যাম্পাসে ফেরার দাবি নিয়ে পুনরায় আন্দোলন শুরু করে তারা।

আন্দোলনের মুখে ২ ফেব্রুয়ারি সিন্ডিকেটের এক জরুরি সভায় চারুকলা ১ মাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। যা পরে সংস্কারকাজ ও ঈদুল ফিতরের ছুটির জন্য পহেলা মে পর্যন্ত বর্ধিত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!