ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির কলা ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩২, ৪ মে ২০২৩
ঢাবির কলা ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার।

বৃহস্পতিবার আসনবিন্যাস প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি। এসএমএস ও অনলাইন দুইভাবে পরীক্ষার্থীরা আসন দেখতে পারবেন। ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত এ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসের তথ্যানুযায়ী, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য এবছর ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী আবেদন করেছেন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ৮৮২টি। এ ইউনিটে প্রতিটি আসনের জন্য লড়াই করবেন প্রায় ৪২ জন শিক্ষার্থী।

Advertisement

এবার ঢাবির সর্বমোট ৫ হাজার ৯৬৫ আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের যথাক্রমে জন্য ১ হাজার ৭৪৪টি ও ২৮২টি আসন বরাদ্দ রয়েছে।

আগামী ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!