ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ডেন্টালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১২:০৬, ৫ মে ২০২৩
ডেন্টালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, এ বছর ডেন্টালে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৬৮ জন শিক্ষার্থী।

Advertisement

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, এ বছর ডেন্টালে ভর্তির জন্য ৩৭ হাজার ৫২৮ জন শিক্ষার্থী আবেদন করেন। এদিকে, সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। সেই হিসাবে আবেদনের সংখ্যা অনুযায়ী, এবার প্রতিটি আসনের বিপরীতে ৬৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন। তবে ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৪০৫টি। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ১ হাজার ৯৫০টি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!