ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জানা গেল রাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময়

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ৩১ মে ২০২৩
জানা গেল রাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময়
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩  শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

বুধবার (৩১ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ডেইলি বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন। 

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) থেকে ভর্তি পরীক্ষার ফল প্রস্তুতির কাজ শুরু হবে। আগামী সপ্তাহের শেষ দিকে ফল প্রকাশ হতে পারে বলে আশা করা যাচ্ছে।’

Advertisement

প্রসঙ্গত, ব্যবসায় শিক্ষা অনুষদের ছয় বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটভুক্ত ‘বি’ ইউনিটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের অ-বাণিজ্য গ্রুপের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয় এবারের ভর্তিযুদ্ধ। এবারের পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৩.৮৫ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!