মঙ্গলবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে একটি রেস্টুরেন্টে সালাম তার সার্টিফিকেটগুলো আগুনে পুড়িয়ে দেন। তিনি (২০০৮-২০০৯) সেশনের ঢাকা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন। চাকরির বয়স শেষ হওয়ায় সরকারি-বেসরকারি কোনো কাজে লাগছে না দাবি করে সব সার্টিফিকেটগুলো পুড়িয়ে দেন তিনি।
পরে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে অনেকেই তাকে নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা করেন।
.png)
জাকারিয়া নামে এক শিক্ষার্থী বলেন, আমরা পড়াশোনা করব ভালো মানুষ হওয়ার জন্য। নিজের দক্ষতা থাকলে চাকরি এমনিতেই হবে। শিক্ষা মানুষের মন মগজকে বিকশিত করে। চাকরির উদ্দেশ্য সার্টিফিকেট পোড়ানো বোকামির পরিচয় বলে মনে করি।
জানা যায় আব্দুস সালাম, মোহনগঞ্জ পৌরশহরে দেওথান গ্রামে জন্মগ্রহণ করেন। চাকরি না পেয়ে তিনি শহরে একটি রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেন। ২০১৬ সালে ঢাকা কলেজ থেকে দর্শন শাস্ত্রে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
আরো পড়ুন: অবশেষে চাকরি পেলেন ইডেনের সেই মুক্তা