পরীক্ষার ফলাফল আজই দেওয়া হবে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ও আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান।
সূত্র মতে, ‘ডি’ ইউনিটের চারটি বিভাগে ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেন ২ হাজার ১৩০ শিক্ষার্থী। এর মধ্যে ২ হাজার ১১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।
.png)
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানসহ পরিদর্শক টিমের সদস্যরা।
এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপাচার্য ড. শেখ আবদুস সালাম।