[ শিক্ষা ]
২৯ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়
ছবি: ডেইলি বাংলাদেশ
গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আযহা উপলক্ষে ২৯ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। আগামীকাল বুধবার (৭ জুন) থেকে শুরু হবে এই ছুটি। তবে ছুটিতে খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. সায়েদা নুসরাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতবারের ন্যায় এবারো ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা থাকছে। ফলে ছুটিতেও শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবেন।
.png)
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রীষ্মাবকাশ ও ঈদুল আযহা উপলক্ষে ৭ জুন (বুধবার) থেকে ৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিসসমূহ গ্রীষ্মাবকাশ উপলক্ষে আগামী ১১ জুন (রোববার) থেকে ১৫ জুন (বৃহস্পতিবার) এবং ঈদুল আযহা উপলক্ষে ২৫ জুন (রোববার) থেকে ৫ জুলাই (বুধবার) বন্ধ থাকবে।
এছাড়াও ছুটিতে বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগসমূহ (পানি, বিদ্যুৎ, চিকিৎসা, টেলিফোন) সেবা চালু থাকবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!