[ শিক্ষা ]
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৫২৬ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU BUS <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে sendকরে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।
.png)
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৮ জুন বিকেল ৩টা থেকে ৬ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!