ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বন্ধুদের সঙ্গে নদীতে নেমে ডুবে যায় ঢাবির তানভীর

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৭, ১৩ জুন ২০২৩
বন্ধুদের সঙ্গে নদীতে নেমে ডুবে যায় ঢাবির তানভীর
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে তানভীর (২৩) নামের এক তরুণ নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

সোমবার (১২ জুন) বিকেল ৪টার দিকে কুমারখালীর সৈয়দ মাসউদ রুমি সেতু (মীর মশাররফ সেতু) এবং রেল সেতুর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

তানভীরের বাড়ি বরগুনা জেলায়। তিনিসহ মোট ১৩জন গোসল করতে গড়াই নদীতে নেমেছিলেন।

Advertisement

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা মেহেরপুরের মুজিবনগর বেড়াতে আসেন। বিকেলে কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান দেখে একসঙ্গে সাঁতরে গড়াই নদী পার হওয়ার জন্য নদীতে নামেন তারা। নদী পার হওয়ার সময় তিন শিক্ষার্থী পানিতে ডুবে যায়। দু’জন পাড়ে উঠতে পারলেও তানভীর নিখোঁজ হন।

নিখোঁজ ঐ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন কুমারখালী ফায়ার সার্ভিস কর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!