[ শিক্ষা ]
সাত কলেজের প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের প্রযুক্তি ইউনিটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (১৬ জুন)।
এর আগে ১৬ মার্চ (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাবি অধিভুক্ত কলেজসমূহের প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন (শুক্রবার)। এদিন বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে।
.png)
সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহিদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!