ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এইচএসসির ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৬, ১৫ জুন ২০২৩
এইচএসসির ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৯ জুলাই। ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। অনলাইনে ফি জমা দেওয়া যাবে ২৪ জুলাই পর্যন্ত। ফরম পূরণের জন্য সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা আগামী ৫ জুলাই প্রকাশ করা হবে। আগামী ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (১৫ জুন)  এসব তথ্য জানিয়ে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ সর্বোচ্চ ২৬২৮ টাকা, ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখায়  ২১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ব্যবসা ও মানবিক শাখায় কোন শিক্ষার্থীর অতিরিক্ত ব্যবহারিক বিষয় থাকলে ১৪০ টাকা যোগ করতে হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এইচএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!