প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে আরো জানা গেছে, ঈদের আগেই এক বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
ডিপিই পরিচালক (পলিসি ও অপারেশন) মনিষ চাকমা বলেন, চলতি মাসের মধ্যে বাকি দুই বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার চেষ্টা চলছে। এরপরই আগস্টের মধ্যে নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের পরীক্ষার প্রস্ততি নেয়া হয়েছে। বড় ধরনের কোনো সমস্যা না হলে আশা করি এ সময়ের মধ্যে নিয়োগ পরীক্ষা শুরু করতে পারব।
.png)
জানা গেছে, দেশের প্রাথমিক স্কুলে শূন্য পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বিভাগওয়ারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিপিই। রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়ময়সিংহ, এই ছয় বিভাগের জন্য এরই মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাকি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে।
সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে গত জানুয়ারি মাসে ৩৭ হাজার শিক্ষক প্রাথমিক স্কুলে যোগদান করেছেন। এদের নিয়োগ প্রক্রিয়ায় দেড় বছর সময় লেগেছে।