শনিবার (১৭ জুন) সকাল ১০টা থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ চুয়েটে ৯৩১টি, কুয়েটে ১ হাজার ৬৫টি এবং রুয়েটের ১ হাজার ২৩৫টি সর্বমোট ৩ হাজার ২৩১টি আসনের রয়েছে। এর মধ্যে চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৭ হাজার ৬৪৪ জন এবং ‘খ’ বিভাগে ৬৮২ জন মোট ৮ হাজার ৩২৬ জন শিক্ষার্থী আবেদন করেন।
.png)
চুয়েট কেন্দ্রের ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপের মোট ৭ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৭৫৯ জন উপস্থিত ছিলেন, উপস্থিতির হার ৮১.১৮ শতাংশ। অন্যদিকে ‘খ’ গ্রুপের মোট ৬৮২ পরীক্ষার্থীদের মধ্যে ৪৮১ জন উপস্থিত ছিলেন, উপস্থিতির হার ৭০.৫৩ শতাংশ।
চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সকাল সাড়ে ১০টায় চুয়েট কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়েট পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।