ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাকার কোরবানির হাটে কাজ করবেন শেকৃবির ৪৫ শিক্ষার্থী

শেকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ২৬ জুন ২০২৩
ঢাকার কোরবানির হাটে কাজ করবেন শেকৃবির ৪৫ শিক্ষার্থী
ঈদুল আজহা উপলক্ষে শেকৃবির ভেটারিনারী মেডিকেল টিম। ছবি: ডেইলি বাংলাদেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত ঢাকার ২২টি কোরবানির হাটে ভেটারিনারী চিকিৎসা সেবার জন্য প্রাণিসম্পদ অধিদফতর কর্তৃক গঠিত ২২টি ভেটারিনারী মেডিকেল টিমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারী মেডিসিন অনুষদের ৪৫ শিক্ষার্থী আগামী তিনদিন কাজ করবে।

প্রাণিসম্পদ অধিদফতর সূত্রে জানা যায়, বরাবরের মতো এবারো ঢাকাস্থ কোরবানির হাটে আগত গরু, ছাগল, ভেড়া, মহিষসহ অন্যান্য প্রাণীর জরুরী চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ২২টি মেডিকেল ভেটেরিনারী মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদফতরের একজন ভেটরিনারিয়ানের নেতৃত্বে গঠিত প্রতিটি ভেটারিনারী মেডিকেল টিমে ২-৩ জন ইন্টার্ন ভেটসহ ৩ জন সহায়ক কাজ করবে।

আজ প্রাণিসম্পদ অধিদফতরের সম্মেলন কক্ষে অধিদফতরের মহাপরিচালক ডা: মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে আয়োজিত ‘কোরবানির পশুরহাট মনিটরিং ও ব্যবস্থাপনার শীর্ষক ওরিয়েন্টেশন সভায়’ মূল প্রবন্ধ উপস্থাপন কালে এসব জানান অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ রেয়াজুল হক।

Advertisement

তিনি আরো বলেন, সারা দেশে ১৬৯৭টি ভেটারিনারী মেডিকেল টিম কোরবানির হাটে আগত প্রাণীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবে। এছাড়াও মূল প্রবন্ধে ভেটেরিনারি মেডিকেল টিমের দায়িত্ব, কর্তব্য এবং কার্যপরিধি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। 
 
সভাপতির বক্তব্যে অধিদফতরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার বলেন, আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদফতর প্রতিনিয়ত স্মার্ট পদক্ষেপ গ্রহণ করছে। তারই ধারাবাহিকতার প্রতিফলন হচ্ছে কোরবানির হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম।
 
এ প্রসঙ্গে এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলাম বলেন, কোরবানির হাটে প্রাণীর স্বাস্থ্যসেবায় নিয়োজিতরা বাস্তব অভিজ্ঞতা লাভের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। যা ভবিষ্যতে তাদেরকে একজন দক্ষ ভেটেনারিয়ান হতে সাহায্য করবে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!