ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

এইচএসসির আসনবিন্যাস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৯, ৪ জুলাই ২০২৩
এইচএসসির আসনবিন্যাস প্রকাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

আগামী ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। এরই মধ্যে পরীক্ষা কেন্দ্রের তালিকা ও আসনবিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। 

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ৮ জুন এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। রুটিন অনুযায়ী এবারের এইচএসসির প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা।

ব্যবহারিক পরীক্ষা শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর। এ পরীক্ষা চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত।

কেন্দ্রের তালিকা দেখতে ক্লিক করুন এখানে ।

ডেইলি-বাংলাদেশ/কেবি/আরআই
ট্যাগ: এইচএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!