ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এইচএসসির ফরম পূরণ: কোন বিভাগে কত ফি?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৫, ১৫ জুন ২০২৩
এইচএসসির ফরম পূরণ: কোন বিভাগে কত ফি?
ছবি: সংগৃহীত

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৯ জুলাই। ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। অনলাইনে ফি জমা দেওয়া যাবে ২৪ জুলাই পর্যন্ত।

কোন বিভাগে কত ফি? 

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে সর্বোচ্চ ফি গুণতে হবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। বিজ্ঞান বিভাগে দুই হাজার ৬৮০ টাকা ফি ধরা হয়েছে। পাশাপাশি মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১২০ টাকা করে। 

Advertisement

এছাড়া ১৬ জুলাইয়ের পরে আরো ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবে। ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত চলবে বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ। অনলাইনে ফি জমা দেয়া যাবে ২৪ জুলাই পর্যন্ত।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এইচএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!