মঙ্গলবার (১১ জুলাই) মাউশির কলেজ প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চার দফা নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেশের কোনো কোনো স্থানে বন্যা দেখা দিয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে এ অধিদফতরের আওতাধীন বন্যাকবলিত এলাকার সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
.png)
নির্দেশনাগুলো হলো-
১. বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা নিতে হবে৷
২. সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
৩. পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলা/উপজেলা/থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার ব্যবস্থা করতে হবে এবং সার্বিক অবস্থা অধিদফরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) অবহিত করতে হবে।
৪. শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠানের আসবাবপত্র ও কম্পিউটার সামগ্রী নিরাপদে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।