ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বন্ধ কক্ষে মিলল ববি ছাত্রীর মৃতদেহ

ববি প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৪, ১৯ জুলাই ২০২৩
বন্ধ কক্ষে মিলল ববি ছাত্রীর মৃতদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্রী নিবাসের বন্ধ একটি কক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক ছাত্রীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের পেছনে মোল্লা ছাত্রী নিবাসের (রোকেয়া হল নামে পরিচিত) একটি কক্ষ থেকে রিবনা শাহারিন নামে ঐ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। 

রিবনা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠিতে। 

Advertisement

প্রত্যক্ষদর্শী ও সহপাঠী সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই তার শিক্ষার্থীর পরীক্ষা ছিল। সেদিন পরিবারের ও তার এক সহপাঠীর সঙ্গে তার শেষ কথা হয়৷ 

তিনদিন মেয়ের খোঁজ না পাওয়ায় আজ রিবনার মা-চাচা দরজা আটকানো অবস্থা দেখে দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায়। 

শিক্ষার্থীর মায়ের ভাষ্যমতে, ঐ শিক্ষার্থী মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত ছিলেন এবং সে একা থাকতে পছন্দ করতেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো খোরশেদ আলম বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা৷ বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। জানতে পেরেছি, সে তার কক্ষে একা থাকতেন। তাই আশেপাশে আমাদের অনেক শিক্ষার্থী থাকার পরও বিষয়টি অনুমান করতে পারেনি।

বন্দর থানার ওসি এ আর মুকুল বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা আত্মহত্যা। ময়নাতদন্তের পর বিষয়টি সঠিকভাবে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!