সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সৃষ্টিশীল করে: চবি উপ-উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেছেন, পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সৃষ্টিশীল, চিন্তাশীল ও জ্ঞানের প্রগাঢ়তা বাড়িয়ে দেয়। প্রতিযোগিতার এই বিশ্বে কর্মবাজার ধরতে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।
সোমবার চবি সায়েন্টিফিক সোসাইটির উদ্যোগে ‘ক্যারিয়ার কাউন্সেলিং ও হাইয়ার স্ট্যাডিজ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
চবির কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মিনহাজুর রহমান শিহাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য রাইয়ান তানজিম ও জান্নাতুন নাঈম মেহেরিন।
এছাড়া উপস্থিত ছিলেন- চবি সায়েন্টিফিক সোসাইটির সাবেক সভাপতি দিবস দেব, হোছাইন মোহাম্মদ বায়েজিদ, সাবেক সহ-সভাপতি হুসনুম মামুরাত, সাবেক সাধারণ সম্পাদক হুমায়রা ফেরদৌসী, সিনিয়র সহ-সভাপতি গুলনাহার আক্তার, সহ-সভাপতি সৈয়দ জাওয়াদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুহাইমেন জামিল ওয়াসি, সহসাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মেহেদী আফনান রিজভী, অর্থ সম্পাদক সায়েদ আল মাহমুদ, সিফাতুল ইসলাম মিজান, ইকরামুল হক ইকরাম, সিফাত শাহরীন স্বচ্ছ, আবিদুল মওলা খান, শিশির দত্ত, রেজানুর রহমান হৃদয়, ওজায়ের হোসেন।
সেমিনারে সেশন পরিচালনা করেন- যথাক্রমে সংগঠনের কো-ফাউন্ডার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন মিসিসিপির পিএইচডি ফেলো মুজাহিদ আহমেদ ইজাজ ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অ্যারিজোনার পিএইচডি ফেলো আবদুর রহমান অপু। সেমিনার পরবর্তী সেশনে দেশের বাইরে উচ্চ শিক্ষার্থে গমনে সংগঠনের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়।