ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ফলাফল প্রকাশ

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ২১:১২, ২৬ জুলাই ২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ফলাফল প্রকাশ
ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৭১ দশমিক ২৭ শতাংশ।

বুধবার রাত ৮টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results) এবং (www.nubd.into/results) এ ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ৭৯ জন। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮৯ জন শিক্ষার্থী।

ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!