এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সভাপতিত্বে কি নোট স্পিকার ছিলেন বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।
এ সময় উপাচার্য বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বিসিএসআইআরের দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও গবেষকদের বৈজ্ঞানিক উদ্ভাবনে অভূতপূর্ব সাফল্য অর্জন করা সম্ভব।’
.png)
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিজের হাতে এবং তা বিনির্মাণে এই চুক্তি একটি চমৎকার নিয়ামক হিসেবে কাজ করবে। শিক্ষার্থীরা এখান থেকে এক একজন মেধাবী ও প্রযুক্তিতে খাপ খাইয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিগ অ্যাম্বাসেডর হিসেবে আত্মপ্রকাশ করবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।