সোমবার ৪ সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে 'ডিনস অ্যাওয়ার্ড ২০২৩' অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ স্নাতক এবং ২০১৮-১৯ ও ২০১৯-২০ স্নাতকোত্তর পর্যায়ের সর্বমোট ১০৭ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
.png)
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধাদের ত্যাগের আদর্শ, জাতির পিতার নেতৃত্বের প্রেরণায় উৎসাহিত হয়ে নিজেদের সৎ, যোগ্য ও দেশপ্রমিক নাগরিকে পরিণত করতে হলে তোমাদেরকে প্রথাগত শিক্ষালাভের পাশাপাশি নিজেকে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। সততা ও নৈতিকতার নিয়ে দাঁড়াতে হবে মানুষের পাশে এবং কাজ করে যেতে হবে।
এ ছাড়াও তিনি শিক্ষা, গবেষণা-সহশিক্ষার সমন্বয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. বদরুজ্জামান ভূইয়া। কলা ও মানবিক অনুষদের ডিন ড. মো. মুহসিন উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন সুপ্রভাত হালদার। অন্যান্যদের মধ্য বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দীল আফরোজ খান।