ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

গাছের সঙ্গে ধাক্কা, শাটল ট্রেনের ছাদে থাকা ১৫ শিক্ষার্থী আহত

চবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৫, ৭ সেপ্টেম্বর ২০২৩
গাছের সঙ্গে ধাক্কা, শাটল ট্রেনের ছাদে থাকা ১৫ শিক্ষার্থী আহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী (চবি) রাতের শাটল ট্রেনের ছাদে চড়ে ক্যাম্পাসে ফেরার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার রাতে চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় শাটল ট্রেনটি ফতেয়াবার স্টেশনে প্রায় আধাঘণ্টা দাঁড়ানো ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাঝে মধ্যেই শাটলের ভেতরে জায়গা না হওয়ায় শিক্ষার্থীরা ছাদে চড়ে যাতায়াত করেন। কয়েকদিন আগেই চৌধুরীহাট এলাকার একটি গাছের ডাল নুয়ে পড়ে। এতে বৃহস্পতিবার বিকেলেও এক শিক্ষার্থী আহত হন। রাতে অন্ধকার থাকায় ট্রেনের ছাদে থাকা ক্যাম্পাসগামী শিক্ষার্থীরা গাছের ডালের সঙ্গে সজোরে ধাক্কা খান। আহতদের তাৎক্ষণিক ফতেয়াবাদ মেডিকেল ক্লিনিকে পাঠানো হয়েছে।

Advertisement

চবি শিক্ষার্থী আবদুল্লাহ আল কাফি বলেন, আমি ছাদ থেকে তিনজনকে রক্তাক্ত অবস্থায় নামিয়েছি। এর মধ্যে দুজনের মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। অন্যজন পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছে। ট্রেনের অন্য পাশে আরো কয়েকজনকে আহত অবস্থায় নামাতে দেখেছি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!