ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

২৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৮, ১৪ সেপ্টেম্বর ২০২৩
২৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা
ছবি: সংগৃহীত

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।  

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এনটিআরসিএ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রার্থীরা ১৭ সেপ্টেম্বর বিকেল থেকে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র পাবেন। ঐ দিন বিকেলে এসএমএস পাঠিয়ে প্রার্থীদের পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

নির্ধারিত ওয়েবসাইট (www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

Advertisement

পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কশিট (নম্বরপত্র), জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও প্রবেশপত্রের মূলকপি ও এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। দীর্ঘ প্রায় তিন বছর পর ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। এরপর চলতি বছরের ৫ ও ৬ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৩০ আগস্ট লিখিত পরীক্ষার ফলাফলে ২৬ হাজার ২৪২ প্রার্থী উত্তীর্ণ হন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এনটিআরসিএ
লিংক সফলভাবে কপি হয়েছে!