ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হাবিপ্রবিতে বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ২০ সেপ্টেম্বর ২০২৩
হাবিপ্রবিতে বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম।  

বুধবার (২০ সেপ্টেম্বর) হাবিপ্রবির অডিটোরিয়াম-২ ভবনে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক রাফিয়া আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. কুতুব উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. শামীম হোসেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মাইন উদ্দিন আহমেদসহ বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রাফিয়া আক্তার বলেন, ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী হিসেবে আমরা তোমাদেরকে পুঁজিবাজার বিষয়ে তাত্ত্বিকভাবে অনেক কিছু শিখিয়েছি। বিআইসিএম যেহেতু পুঁজিবাজারের ওপর ব্যবহারিক শিক্ষা প্রদান করে থাকে, তাই এই বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম থেকে তোমরা পুঁজিবাজারের ওপর নতুন অনেক কিছু জানতে পারবে, যা ভবিষ্যতে তোমাদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

Advertisement

বিআইসিএম এর সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ খান ও প্রভাষক মো. আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটি পরিচালনা করেন। 

প্রসঙ্গত, বিআইসিএম হলো বাংলাদেশ সরকার এর সম্পূর্ণ অর্থায়নে এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রতিষ্ঠান। বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি, বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিআইসিএম কাজ করে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!