রোববার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মফিজউল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভাগটির সহকারী অধ্যাপক নাজমুল আহসান, সহকারী অধ্যাপক জিসান মাহমুদ, সহকারী অধ্যাপক রাসেল আহমেদ এবং প্রভাষক আব্দুর রহিম হীরা।
.png)
এ সময় অনুষ্ঠানটির প্রধান অতিথি বলেন, বর্তমানে তোমরা যে অবস্থানে আছো আগামীর দিনগুলোতে আরো কঠিন পরিস্থিতি আসবে। তবে লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে। অত্র বিভাগে যেসব সংকট রয়েছে সেগুলো আমরা খুব শীঘ্রই কাটিয়ে উঠতে পারব বলে আশা করছি। দ্রুতই নতুন দুটি ল্যাবের উদ্বোধন করা হবে৷ সামনের দিনগুলোতে আর ল্যাব এবং ক্লাসরুমের সংকট পোহাতে হবে না।
অনুষ্ঠানটির প্রথম অংশে অতিথিবৃন্দ বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের হাতে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। পরবর্তী অংশে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।