ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ববি শিক্ষার্থীদের জন্য দুইটি কম্পিউটার ল্যাব উদ্বোধন

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ৪ অক্টোবর ২০২৩
ববি শিক্ষার্থীদের জন্য দুইটি কম্পিউটার ল্যাব উদ্বোধন
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের জন্য দুইটি কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। প্রশাসনিক ভবন-১ এর তৃতীয় তলায় বিজনেস স্টাডিজ ও আইন অনুষদের জন্য একটি এবং সামাজিক বিজ্ঞান ও কলা ও মানবিক অনুষদের জন্য নিচতলায় একটি ল্যাব উদ্বোধন করা হয়।

বুধবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ফিতা কেটে ল্যাবগুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চার অনুষদের ডিন, রেজিস্টার, চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি, প্রক্টর, প্রভোস্ট, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!