সোনালী ব্যাংকের সঙ্গে নতুন চুক্তিতে মাভাবিপ্রবি
শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রস্তুত ও প্রকাশসহ যাবতীয় কার্যক্রম অটোমেশনের মাধ্যমে সম্পন্নে এসপিজি’র মাধ্যমে ক্রেডিট ফি অনলাইন সিস্টেমে জমার জন্য সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।
বুধবার (৪ অক্টোবর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সভাকক্ষে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খান স্বাক্ষর করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার ড. মো. সিরাজুল ইসলাম।
.png)
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফলাফল প্রস্তুত ও প্রকাশসহ যাবতীয় কার্যক্রম অটোমেশন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, অটোমেশন কমিটির সদস্য ও সোনালী ব্যাংক পিএলসির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।