শাবি প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি রুদ্র, সম্পাদক হাসান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ১৯তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি নুরুল ইসলাম রুদ্র ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি হাসান নাঈম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ২টায় শাবি প্রেস ক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি রাহাত হাসান মিশকাত (দৈনিক কালবেলা), যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়েদুল হক রবিন (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ তানভীর হাসান (আজকের পত্রিকা), দফতর সম্পাদক নাঈম আহমদ শুভ (জাগো নিউজ)
.png)
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আদনান হৃদয় (দৈনিক অধিকার), সাগর হাসান শুভ্র (দৈনিক যুগভেরী) ও নুর আলম (ডেইলি বাংলাদেশ) নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খান, শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল হাকিম, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবু সাঈদ আরফিন খান, সহকারী প্রক্টর মিজানুর রহমান, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সদ্য সাবেক সভাপতি নাজমুল হুদা, সহসভাপতি রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদসহ প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।