[ শিক্ষা ]
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিইউপি শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ
ফিলিস্তিনি মানুষের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্-(বিইউপি)’র শিক্ষার্থীরা।
শুক্রবার দুপুরে মিরপুর-১২ নম্বর এলাকায় জড়ো হয় বিশ্ববিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
তারা অভিযোগ করে বলেন, বহু বছর ধরে দখলদার ইসরায়েল প্রশাসন ফিলিস্তিনের মুসলিমদের সব ধরনের অধিকার থেকে বঞ্চিত ও নিয়মিত হত্যাযজ্ঞ চালিয়ে আসছে।
.png)
সম্প্রতি এত বড় মানবাধিকার লঙ্ঘনের পরেও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বড় কোনো ভূমিকা নেই। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় মানবতার কথা বললেও আজ হত্যাকারীদের প্রতক্ষ্যভাবে সমর্থন দিয়ে আসছে বলে জো বাইডেনের বিরুদ্ধে স্লোগান তোলেন শিক্ষার্থীরা।
এ সময় সমালোচনা করেন পশ্চিমা মিডিয়ার ইসরায়েলপন্থী প্রোপাগাণ্ডার। ফিলিস্তিনের নাগরিকদের রক্ষায় সকল মুসলিম রাষ্ট্রকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল মিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ছাত্রদের পাশাপাশি স্থানীয়রাও এতে অংশ নেয়।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফিলিস্তিন
লিংক সফলভাবে কপি হয়েছে!