ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সরকারিকৃত ১৭০ কলেজের অধ্যক্ষ পদে আবেদন আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩১, ২১ অক্টোবর ২০২৩
সরকারিকৃত ১৭০ কলেজের অধ্যক্ষ পদে আবেদন আহ্বান
ছবি: সংগৃহীত

সম্প্রতি সরকারি হওয়া আরো ১৭০টি কলেজে অধ্যক্ষ পদে পদায়ন দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ঐ প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ পদে পদায়ন পেতে শিক্ষা ক্যাডার অধ্যাপকদের কাছ থেকে আবেদন চেয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল শুক্রবার (২০ অক্টোবর) থেকে অধ্যাপকগণ সরকারিকৃত প্রতিষ্ঠানগুলো অধ্যক্ষ হতে আবেদন করতে পারছেন। ৩০ অক্টোবর পর্যন্ত ই-মেইলে আবেদনের সুযোগ পাবেন অধ্যাপকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের সদ্য সরকারিকৃত এ কলেজগুলোয় বদলি বা পদায়নের জন্য ২০ থেকে ৩০ অক্টোবরের মধ্যে ই–মেইলে ([email protected]) আবেদন পাঠাতে হবে। কয়েক মাস আগে সরকারি হওয়া কলেজের অধ্যক্ষ পদে পদায়নে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়েছিল। 
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!