ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অধ্যক্ষ পদে পদায়ন পেতে আবেদন শেষ ৩০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৭, ২৫ অক্টোবর ২০২৩
অধ্যক্ষ পদে পদায়ন পেতে আবেদন শেষ ৩০ অক্টোবর
ছবি: সংগৃহীত

সম্প্রতি সরকারি হওয়া ১৭০টি কলেজে অধ্যক্ষ পদে পদায়ন পেতে যাচ্ছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপকগণ। এসব প্রতিষ্ঠানে পদায়ন পেতে শিক্ষা ক্যাডার অধ্যাপকদের কাছ থেকে আবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

গত শুক্রবার (২০ অক্টোবর) থেকে অধ্যাপকেরা সরকারিকৃত প্রতিষ্ঠানগুলো অধ্যক্ষ হতে আবেদন করতে পারছেন। ৩০ অক্টোবর পর্যন্ত ই-মেইলে আবেদনের সুযোগ পাবেন অধ্যাপকেরা।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের সদ্য সরকারিকৃত এ কলেজগুলোয় বদলি বা পদায়নের জন্য ২০ থেকে ৩০ অক্টোবরের মধ্যে ই–মেইলে ([email protected]) আবেদন পাঠাবেন।

Advertisement

প্রসঙ্গত, কয়েক মাস আগে সরকারি হওয়া কলেজের অধ্যক্ষ পদে পদায়নে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কাছ থেকে আবেদন নেয়া হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!