[ শিক্ষা ]
অধ্যক্ষ ও উপাধ্যক্ষের শূন্যপদের তথ্য চেয়েছে মাউশি
ছবি: সংগৃহীত
দেশের সরকারি কলেজগুলোর অধ্যক্ষ ও উপাধ্যক্ষের শূন্যপদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর। আগামী ৩১ অক্টোবরের মধ্যে তথ্য পাঠাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরর পরিচালকদের এ নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মাধ্যামিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।
অফিস আদেশে জানানো হয়, বিভিন্ন সরকারি কলেজ, আলিয়া মাদরাসা, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের শূন্য পদের তথ্য আগামী ৩১ অক্টোবরের মধ্যে মেইলে ([email protected]) পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
.png)
অফিস আদেশে আরো বলা হয়েছে, উপাধ্যক্ষ পদটি সহযোগী অধ্যাপক পদ মর্যাদার হলে তা পাঠানো তথ্য ছকে উল্লেখ করতে হবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাউশি
লিংক সফলভাবে কপি হয়েছে!