[ শিক্ষা ]
সড়কে মিলল শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ, মাথায় আঘাতের চিহ্ন
রাকিবুল হাসান সিফাত। ছবি: সংগৃহীত
সিলেট-গোয়াইনঘাট মহাসড়কের পাশ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাকিবুল হাসান সিফাত নামের ঐ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে অধ্যায়নরত ছিলেন।
বুধবার (১ নভেম্বর) সকাল ৪টার দিকে গোয়াইনঘাট থানার সালুটিকর তদন্ত কেন্দ্রের নিকটবর্তী এলাকা থেকে গোয়াইনঘাট থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত সিফাত বগুড়া সদরের সেউজগাড়ী রেল কলোনি এলাকার ফজলুল হক আকন্দের ছেলে।
গোয়াইনঘাট থানার সহকারী উপ-পরিদর্শক খালিক বলেন, সকাল ৪টার দিকে আমরা তার মরদেহটি রাস্তার পাশ থেকে উদ্ধার করি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মনে করা হচ্ছে, মোটরসাইকেলযোগে কোথাও যাওয়ার পথে সে অ্যাকসিডেন্ট করেছে।
.png)
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, "ভোর সাড়ে ৪টার দিকে গোয়াইনঘাটে পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজে আনা হয়েছে। খবর পেয়ে আমরা তাকে হাসপাতালে দেখতে গিয়েছি। তার পরিবারকেও জানানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!