ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে যারা

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৪, ১ নভেম্বর ২০২৩
হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে যারা
সভাপতি আহনাফ শাহরীয়ার সোহাগ ও সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রোকন। ছবি: সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একমাত্র কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ (এইচএসটিইউডিএস)। সংগঠনটির ২০২৩-২৪ নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হাবিপ্রবির হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহনাফ শাহরীয়ার সোহাগ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন কৃষি অনুষদের শিক্ষার্থী মো. রবিউল ইসলাম রোকন।

বুধবার (১ নভেম্বর) ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, সদ্য বিদায়ী সভাপতি আশরাফুল ইসলাম রনি ও সাধারণ সম্পাদক মো. সিয়াম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি ইমু রহমান ও সাদিয়া তাসনিম। যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাকিল, লিটন চন্দ্র রায় ও উম্মে আজমেরী তুজ জাহান কণা। সাংগঠনিক সম্পাদক শাকিল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুন্নেসা তাকিয়া, দফতর সম্পাদক সাফীয়াল মুনতাসির সাদী, অর্থ সম্পাদক নওশীন তাজনিম নিশাত, ইভেন্ট ও ওয়ার্কশপ সেক্রেটারি জাহিদ হাসান, আইটি সম্পাদক জিহাদ হোসেন, কারিকুলাম সেক্রেটারি নজরুল ইসলাম এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা ফাইজা মুসতারী।

Advertisement

নবনির্বাচিত সভাপতি আহনাফ শাহরীয়ার সোহাগ বলেন, আমাদের নতুন কার্যনির্বাহী কমিটি অনেকগুলো লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কাজ করবে। মানসম্পন্ন বিতার্কিক তৈরিতে এই কমিটি নিয়মিত সাপ্তাহিক সেশন এবং প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি জাতীয় পর্যায়ে গৌরবের সঙ্গে নিজেদেরকে উপস্থাপনের সর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বেশকিছু বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!