সতর্কবার্তায় বলা হয়েছে, সম্প্রতি অনলাইনে গ্যাম্বলিং, বেটিং, ফরেন এক্সচেঞ্জ, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং হুন্ডির মাধ্যমে অবৈধ লেনদেন বেড়েছে। এসব মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার হওয়ার দৃষ্টান্ত উঠে এসেছে। যা দেশের অর্থনীতির জন্য হুমকি। এছাড়া এসব অবৈধ লেনদেনে জড়িত হয়ে জনগণ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশীয় আইন অনুযায়ী ব্যক্তি পর্যায়ে ডলার কেনা-বেচা বা বিনিয়োগ করা নিষিদ্ধ। এছাড়া গ্যাম্বলিং, বেটিং, ক্রিপ্টোকারেন্সি এবং হুন্ডির লেনদেনও বাংলাদেশে অনুমোদিত নয়। এসব ফরেক্স ও ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের ফাঁদে পড়ে তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন তাদের কষ্টার্জিত অর্থ হারাচ্ছে। তাই কলেজের একাদশ, দ্বাদশ, অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের উপরিউক্ত বিষয়ে না জড়ানোর জন্য সচেতন থাকতে বলা হলো।
.png)