ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ববিতে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে প্রান্ত-পলাশ

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৪, ১১ নভেম্বর ২০২৩
ববিতে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে প্রান্ত-পলাশ
নতুন সভাপতি সাইফুল ইসলাম প্রান্ত ও সাধারণ সম্পাদক পলাশ দাশ। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম প্রান্তকে সভাপতি ও বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পলাশ দাশকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি জান্নাতুল বীথি, আকাশ ইসলাম৷ সহসভাপতি জান্নাতুল রতনা, প্লাবন আহমেদ ও মো.শাহরিয়ার শৈশব। যুগ্ম সাধারণ সম্পাদক বেলালুর রহমান, আবদুল্লাহ মুকিত অপু, তারিকুল ইসলাম। অফিস সম্পাদক পদে তাসমিয়া হক ঐশী। সাংগঠনিক সম্পাদক মেহেদী মিরাজ। 

Advertisement

কোষাধক্ষ্য পদে নাদিম মাহমুদ। তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান রুবেল। সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শাহরিয়ার পারভেজ রাহাত। ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক পদে আরাফাত মোড়ল। গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মোয়াদ হোসেন সাগর। ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে নাফিজ মাহমুদ মিকাঈলসহ প্রমুখ।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত গাজীপুর জেলার সব শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক বিভিন্ন ধরনের সহায়তা করে আসছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!