ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৯, ১৪ নভেম্বর ২০২৩
ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ঢাকার চীনা দূতাবাসের কয়েকজন কর্মকর্তা ও ঢাবি উপ-উপাচার্য  (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ উপস্থিত ছিলেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদার এবং শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের ব্যাপারে মতবিনিময় হয়।

Advertisement

সাক্ষাৎকালে বহুমুখী গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাবিতে ‘দি সেন্টার ফর চায়না স্টাডিজ’ নামে একটি গবেষণাধর্মী সেন্টার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সেমিনার, কর্মশালা, সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ব্যাপারেও তারা আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল বলেন, বাংলাদেশ এবং চীনের মধ্যে দীর্ঘদিনের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দুই দেশের মধ্যে বিরাজমান এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।

এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নে চীনা রাষ্ট্রদূতের কাছে আরো সাহায্য ও সহযোগিতা চান।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!