ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

১৮তম শিক্ষক নিবন্ধনে ১৮ লাখ আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১০, ৭ ডিসেম্বর ২০২৩
১৮তম শিক্ষক নিবন্ধনে ১৮ লাখ আবেদন
ছবি: ডেইলি বাংলাদেশ

১৮তম শিক্ষক নিবন্ধনে স্কুল, স্কুল-২ ও কলেজ পর্যায়ে ১৮ লাখেরও বেশি প্রার্থী আবেদন করেছেন বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। ২০২৪ সালের জানুয়ারি মাসে এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে।

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রার্থীর সংখ্যা জানতে চাইলে এনটিআরসিএ পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) আবদুর রহমান গণমাধ্যমকে জানান, স্কুল, স্কুল পর্যায়-২ এবং কলেজ পর্যায় মিলিয়ে প্রায় ১৮ লাখ প্রার্থী নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছন। তবে, নির্দিষ্ট সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেছেন এনটিআরসিএর এ পরিচালক।
 
জানা যায়, ৩ ধাপের (প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক) পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করা হবে। প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইটে (http://www.ntrca.gov.bd) বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। 


জানা গেছে, প্রার্থীদের প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে। এক ঘণ্টার এই পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর থাকবে। এছাড়া প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এই ধাপের পরীক্ষার পাস নম্বর ৪০।

Advertisement

উল্লেখ্য, ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ৪ নভেম্বর আর আবেদনের সময়সীমা ছিল ৯ থেকে ৩০ নভেম্বর ২০২৩।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এনটিআরসিএ
লিংক সফলভাবে কপি হয়েছে!