ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ববিতে ‘বই বিহঙ্গ’র পদযাত্রা শুরু

ববি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ১০ ডিসেম্বর ২০২৩
ববিতে ‘বই বিহঙ্গ’র পদযাত্রা শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

‘বইয়ের পাখি হয়ে পৌঁছাতে চাই আপনার আঙিনায়’ এই মূলমন্ত্র নিয়ে বই-বিহঙ্গ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার পদযাত্রা শুরু হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কেক কেটে কার্যক্রম শুরু করে সংগঠনটির সদস্যরা৷ 

বিনামূল্যে পাঠকের নিকট বই পৌঁছানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত এই সংগঠনটি বিনামূল্যে শিক্ষার্থীদের দরজায় বই পৌঁছে দিবে৷ বই পড়ানোর মাধ্যমে সুন্দর চিন্তার বিকাশ ঘটাতে, বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখতে এবং সাহিত্যের আভিজাত্যকে সর্বত্র ছড়িয়ে দিতে  এই সংগঠনের  যাত্রা শুরু হয়েছে৷

Advertisement

ববি শাখা প্রধান মো. রাকিবুল ইসলাম রাসেল বলেন, বর্তমান প্রযুক্তি নির্ভর তরুণ সমাজ বই পড়া থেকে বিমুখ। তারা স্মার্ট ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, গেমস ও অনলাইনভিত্তিক বিভিন্ন প্লাটফর্মে যুক্ত হয়ে বই থেকে দূরে সরে যাচ্ছে। তাই তাদের তাদেরকে বইমুখী করার প্রয়াসে আমাদের বই-বিহঙ্গ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার পথচলা৷

প্রসঙ্গত, সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এ বছরের ৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় বই বিহঙ্গের কার্যক্রম চলমান৷

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!